Header Ads

১০% সংরক্ষণের প্রতিশ্রুতি রাখেনি সরকার, বৃহত্তর আন্দোলনের পথে পার্শ্বশিক্ষকরা!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের একাধিক বিষয়ে বঞ্চিত করছে। এমনটাই অভিযোগ পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশের।
পার্শ্বশিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ১০% সংরক্ষণ থাকা সত্ত্বেও এবছর উচ্চ প্রাথমিক এর পার্শ্ব শিক্ষকদের সেই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল স্কুল সার্ভিস কমিশনের যে ফল প্রকাশ হয়েছে তাতে দেখা গেল প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও পার্শ্বশিক্ষকদের সংরক্ষণ দেওয়া হলো না। ইতিপূর্বে তিন বছর অন্তর ৫% ইনক্রিমেন্ট বন্ধ করেছে এই সরকার। এই সরকার দীর্ঘদিন ধরে পার্শ্বশিক্ষকদের বেতন বঞ্চনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে দিচ্ছে।
যার ফলে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ চরম ক্ষুব্ধ। এই বঞ্চনার প্রতিবাদে অবিলম্বে রাজ্যের প্রায় ৫০ হাজার পার্শ্বশিক্ষক রাজপথে নামতে চলেছে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষ অভিযোগ করেছেন "মুখ্যমন্ত্রী ৩০ শতাংশ সংরক্ষনের কথা বলেছেন। যা এক প্রকার ভাওতা ছাড়া কিছুই নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.