Header Ads

বিষ খাইয়ে ভারতীয় সেনাদের হত্যার চক্রান্ত ফাঁস!

নজরবন্দি ব্যুরোঃ ভারতের কাছে পাকিস্তানের মুখ পুড়েছে আগেই। কিন্তু তাতেও স্বভাব বদলের ইঙ্গিত নেই ইসলামাবাদের। এতদিন সন্ত্রাসবাদীদের সামনে রেখ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল পাক সেনারা।
এবার তাদের লক্ষ্য পড়েছে ভারতীয় সেনাদের রেশন বা মজুদ খাদ্য সামগ্রীর উপর। এক সূত্রের খবর এবার খাদ্যে বিষক্রিয়া ঘটিয়ে সেনাদের ক্ষতি করার ষড়যন্ত্র করছে।

দিল্লি সূত্রে খবর, এই খবর আসার পরেই ইতিমধ্যে সাবধান করা হয়েছে উপত্যকার সেনা ক্যাম্প গুলিকে।আর এই কথা মাথায় রেখে ক্যাম্পগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সেনার রেশন সামগ্রী যেখানে মজুতদ থাকে সেই স্থানের। এর পাশাপাশি ক্যাম্পের বাইরে সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.