Header Ads

অভিনন্দনের নতুন ভিডিও দেখে পাকিস্থানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ভারতে।কি বলেছেন সেই নতুন ভিডিওতে?

নজরবন্দি ব্যুরোঃ বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমানকে গত কাল রাত ৯.২০ নাগাদ ওয়াঘায় ভারতের হাতে তুলে দেওয়ার আগে অভিনন্দনকে দিয়ে এক ভিডিও বিবৃতি রেকর্ড করানো হয় বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কি বলেছেন ঐ ভিডিও বিবৃতে অভিনন্দন?তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আমি ভারতের যুদ্ধবিমানের পাইলট।

 আমি টার্গেট খোঁজার চেষ্টা করছিলাম। সে সময় পাকিস্তানি বায়ুসেনা আমার বিমানকে মাটিতে নামায়। আমাকে বিমান ছেড়ে বেরিয়ে পড়তে হয়। কারণ, বিমান ভেঙে গিয়েছিল। আমার প্যারাস্যুট খোলে। নামার পরে আমার বাঁচার একমাত্র উপায় ছিল আমার পিস্তল। আমি পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু অনেক লোক ছিল। তাঁদের জোশ একেবারে তুঙ্গে ছিল। আমাকে তাই পিস্তল ফেলে দিতে হয়।’’ এরপর অভিনন্দন বলেন, ‘‘এই সময় পাকিস্তানের দুই জওয়ান আসেন। দুই জওয়ান আমাকে বাঁচান। এক ক্যাপ্টেন ছিলেন। তাঁরা কিছু হতে দেননি। তাঁরা আমাকে ইউনিটে নিয়ে যান। ফার্স্ট-এড দেওয়া হয়।

তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার শারীরিক পরীক্ষা হয়।আমাকে ওষুধপত্র দেওয়া হয়। পাকিস্তান সেনা পেশাদার সেনা। আই সি পিস ইন ইট। আমি পাকিস্তানি সেনার সঙ্গে সময় কাটিয়েছি। আমি অভিভূত। ভারতীয় সংবাদমাধ্যম ছোট জিনিসকে বাড়িয়ে-চড়িয়ে বলে। ছোট বিষয়ে আগুন লাগিয়ে, লঙ্কা মাখিয়ে ভুল পথে চালিত করে।’’ এই নিয়ে শুরু হয় সমালোচনা। ইমরান খান অভিনন্দনকে মুক্তি দিয়ে যে ইতিবাচক বার্তা দিয়েছিলেন, এই ভিডিয়ো তৈরি করে ছড়িয়ে দেওয়া তা নষ্ট করে দেওয়া হল বলে মনে করছেন কূটনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.