লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে ধর্নায় ৫৫ হাজার MSK/SSK শিক্ষক!
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ আট বছর MSK,SSK ও AS দের এক টাকাও বেতন না বাড়ানোয় আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে সরকারি ও অন্যান্য শিক্ষক সংগঠনের সহযোগিতায় বিকাশ ভবন অভিযান সংগঠিত হয়।এখনও পর্যন্ত সরকারি কোনো আশ্বাস না মেলায় কয়েক হাজার শিক্ষক আজ বিকাশ ভবনে ধর্ণায় বসেছেন।
সকলের দাবি সরকার পক্ষ কোনো রকম বেতন বাড়ানো ও অন্যান্য দাবি মেটানোর আশ্বাস না দিলে এই ধর্না কর্মসূচি চলতে থাকবে।এই নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সরদার বলেন,"এর আগেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক দের বিভিন্ন বঞ্চনা নিয়ে লড়াই করে এসেছে।আজ SSK,MSK ও AS দের এই দীর্ঘ বেতন বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছে।যতক্ষণ না তাদের দাবি দাওয়া মেনে নেবেন,ততক্ষণ এই আন্দোলন চলবে।"
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সভাপতি সুজিত দাস বলেন "শিক্ষকদের বেতন মেরে ঢপ শিল্পের উন্নয়নের প্রচার চলছে।অবিলম্বে এর প্রতিকার চাই"

No comments