পাকিস্তানকে চার টুকরো করার কথা বললেন স্বামী!
নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। শেষ কয়েকটি নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বেশ চাপে আছেন বিজেপি নেতৃত্ব। আর এবার লোকসভা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যণ স্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্কল্প হওয়া উচিত, ক্ষমতায় এলে পাকিস্তানকে চার টুকরো করা। এই প্রস্তাব দিয়ে বিজেপি নেতাদের ভোট চাইতে যাওয়া উচিত বলে মনে করছেন তিনি।
যদিও চার ভাগ কীভাবে করা হবে তা খোলসা বলেন নি তিনি। সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্টে এই বক্তব্য উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি ইমরান খানকে ফের একবার আক্রমণ করেছেন স্বামী। শুধু বিরোধীরা নন, তাঁর প্রাক্তন স্ত্রী রেহম খান পর্যন্ত বলেছেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান সেনার হাতের পুতুল। তাঁদের শেখানো বুলিই তিনি বলেন।

No comments