প্লাজার অবদানে আইলিগ জয়ের আশা বেঁচে থাকলো লাল-হলুদের।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার ক্লাব থেকে গোয়ার চার্চিল ব্রাদার্সে গিয়েই একেবারে আগুনে ফর্মে রয়েছেন তিনি। শুক্রবার ফের ২ গোল করে গোয়ার মাঠে চার্চিল ব্রাদার্সকে ৩-২ গোলে জেতালেন চেন্নাই সিটির বিরুদ্ধে।এর ফলে উপকৃত হল তাঁর পুরনো ক্লাব ইস্টবেঙ্গল।
বেঁচে রইল তাদের আইলিগ জয়ের আশা। ফলে ১৯ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট হল ৪০। আর ১ ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গল আছে ৪ পয়েন্ট পিছনে। ফলে চেন্নাই শেষ ম্যাচ জিতলে তারাই চ্যাম্পিয়ন হবে। আর ড্র করলে বা হারলে সুযোগ আসবে লাল-হলুদের সামনে। তাদের নিজেদের বাকি দুই ম্যাচ জিততেই হবে।

No comments