বিজেপি-তে নিশিথের আগমন, লোকসভা ভোট গ্রহনের আগেই উত্তরবঙ্গে লিড নিল গেরুয়া শিবির!!
নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধের আবহে দেশে আসন্ন লোকসভা নির্বাচন, টানাটানি শুরু হয়েছে রাজ্যের ৪২ টি আসন নিয়েও। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সর্বভারতীয় তৃনমূল' গড়ার লক্ষে লক্ষভেদ করতে চাইছেন রাজ্যের ৪২ টি আসনকেই। জয় আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতে সমার্থক একদা বামপন্থী দলগুলোর মতই। তাই তৃণমূলের ৪২ এ ৪২ প্রাপ্তির স্বপ্ন যে খুব একটা দুঃস্বপ্ন নয় তা স্বীকার না করলেও মনে মনে অস্বীকার করেন না রাজ্যের বিরোধী দলের নেতারা। কিন্তু শিয়রে নির্বাচন লড়তে হবে, জিততে হবে, শক্তিবৃদ্ধি ঘটাতে হবে তাই কমবেশি সবদলই একে অপরকে চমক দিতে ব্যাস্ত।
আর এই চমকের ব্যাস্ততার মধ্যেই বঙ্গ বিজেপি প্রথমবারের জন্যে এমন কাউকে দলে অন্তর্ভূক্ত করল যার ছটায় নিরুত্তাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের 'হেভিওয়েট' শাসক দলের নেতাদের। কিন্তু কে এই ব্যাক্তি? কার এত 'রাজনৈতিক ক্যারিস্মা' যে গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহদের টক্কর দিতে পারে? নব্য বিজেপিতে যোগদান করা এই ব্যাক্তির নাম নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ সূত্রে খবর এই নিশীথের সাংগঠনিক দক্ষতা এবং 'ক্লিন' ইমেজের সাথে বিগত পঞ্চায়েত নির্বাচনে টক্কর দিতে পারেন নি তারই একদা সহকর্মী তথা বন্ধু তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিশীথ প্রামানিকের রাজনৈতিক দক্ষতার সামনে কোচবিহার জেলা জুড়ে কার্যত মুখ থুবড়ে পড়ে ব্র্যাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখও! সূত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলা জুড়ে ৩৫০ টিরও বেশি আসনে নির্দল প্রার্থীদের জিতিয়ে আনেন নিশীথ! সুতরাং এই নিশীথ যেদিকে কোচবিহারের বড় অংশের ভোটার সেই দিকে তা বলাই বাহুল্য।আর এই চমকের ব্যাস্ততার মধ্যেই বঙ্গ বিজেপি প্রথমবারের জন্যে এমন কাউকে দলে অন্তর্ভূক্ত করল যার ছটায় নিরুত্তাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের 'হেভিওয়েট' শাসক দলের নেতাদের। কিন্তু কে এই ব্যাক্তি? কার এত 'রাজনৈতিক ক্যারিস্মা' যে গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহদের টক্কর দিতে পারে? নব্য বিজেপিতে যোগদান করা এই ব্যাক্তির নাম নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ সূত্রে খবর এই নিশীথের সাংগঠনিক দক্ষতা এবং 'ক্লিন' ইমেজের সাথে বিগত পঞ্চায়েত নির্বাচনে টক্কর দিতে পারেন নি তারই একদা সহকর্মী তথা বন্ধু তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাই বঙ্গে বিজেপির সব থেকে বড় সাফল্য এই মুহুর্তে নিশীথ প্রামানিকের মত যুব নেতাকে দলে যোগদান করানো। কোচবিহারের একাধিক সূত্র জানাচ্ছে, তৃণমূল কোনদিন নিশীথ কে কোচবিহারের বাইরে ব্যাবহার করেনি, কিন্তু বিজেপি যদি তাঁকে সেই সুযোগ দেয় তাহলে বিজেপি-র পক্ষ থেকে রাজ্যের মুখ হয়ে ওঠার যোগ্যতা রাখেন তিনি। কিন্তু তাঁকে বিজেপিতে যোগদান করালেন কে? নজরবন্দির উত্তরবঙ্গের সূত্র জানাচ্ছে নিশীথ কে বিজেপি তে নেওয়ার জন্যে বিজেপি নেতা অরবিন্দ মেননের কাছে দরবার করেছিলেন শিলিগুড়ির বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি রজত মুখার্জী। একাধিকবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছেও দরবার করেন রজত। অবশেষে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীর হাত ধরে গেরুয়া ব্রিগেডে সামিল হলেন নিশীথ।
এবার দেখার রজতের বাজি বিজেপির ট্রাম্পকার্ড নিশীথ লোকসভায় কি ম্যাজিক দেখান। আপাতত শাসক দল কে ঝটকা দিয়ে প্রথম রাউণ্ডে এগিয়ে গেল বিজেপি।
এবার দেখার রজতের বাজি বিজেপির ট্রাম্পকার্ড নিশীথ লোকসভায় কি ম্যাজিক দেখান। আপাতত শাসক দল কে ঝটকা দিয়ে প্রথম রাউণ্ডে এগিয়ে গেল বিজেপি।

No comments