Header Ads

মাও কার্যকলাপে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে আন্দোলন! পুলিশের সাথে ধস্তাধস্তি

নজরবন্দি ব্যুরোঃ এক সময় মাও আতঙ্কে অস্থির ছিল গোটা রাজ্য। মাও কার্যকলাপের ফলে অনেকে হারিয়েছেন তাদের প্রিয়জনকে। সেই ‘শহিদ ও নিখোঁজ’ ব্যক্তিদের পরিবারগুলির জন্য সরকারি ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামল ‘শহিদ ও নিখোঁজ পরিবারের যৌথ মঞ্চ’।

সপ্তাহের প্রথম দিনে এই মঞ্চের সদস্যরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেবার পাশাপাশি পথ অবরোধে অংশ নেয়। তাঁদের এই দাবি পূরণ না হলে তারা ফের বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.