Header Ads

অর্জুনের শিঙ ভাঙতে তৎপর তৃণমূল, কি হবে ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ?

নজরবন্দি ব্যুরোঃ অর্জুন সিংয়ের দলবদলের পর মমতার রাজত্বে প্রথম কোনও পুরসভা বিজেপির দখলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আপাতত এই অবস্থা থেকে স্বস্তি মিলল তৃণমূলের। কাউন্সিলররা সম্মিলিতভাবে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন। সেই অনাস্থার খসড়া তৈরি হল বিধানসভায় বসে।এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভা পতি তথা খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় আসেন ১৯ জন কাউন্সিলর।

 তাঁরা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করেন। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৪-এর ৩৩ জন তৃণমূলের, একজন সিপিএমের কাউন্সিলর।এঁদের মধ্যে ১৯ জন বিধানসভায় এসে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতি তাঁদের আস্থাজ্ঞাপন করেন। আরও তিনজন তাঁদের সঙ্গে রয়েছেন বলে দাবি করে তৃণমূল। বাকি ১০ জনের অবস্থান এখনও স্পষ্ট নয়। এখন ভাটপাড়া পুরসভায় অনাস্তা আনার পর পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই লক্ষ্য রাজনৈতিক মহলের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.