অর্জুন সিংয়ের দুর্নীতির তদন্তে কমিশন বসাবেঃ জ্যোতিপ্রিয় মল্লিক
নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বিধায়ক অর্জুন সিং। ভোটের আবহে তৃণমূল কংগ্রেস বনাম অর্জুন সিংয়ের দ্বৈরথে বেশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যের শাসক দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন ভোট শেষ হলেই তদন্তে কমিশন বসবে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে। পাল্টা অর্জুনও বোঝালেন এসব কথাতে ভয় পাবার পাত্র নন তিনি।

No comments