Header Ads

রাজ্যে ভেস্তে গেল জোট, সুবিধা শাসক দলের

নজরবন্দি ব্যুরোঃ এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবার যে সম্ভাবনা তৈরি হয়ে ছিল, সেই আশা কার্যত শেষ হল আজকের পর থেকে। এমনটা মনে করছে বিশেষজ্ঞ মহল। দুই দলের মধ্যে জোট জটিলতা চরমে ওঠে গত কাল থেকে।

এর পর হাই কমান্ডের নির্দেশ পাওয়ার পর আজ ১১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে প্রদেশ সভাপতি। যে দুই আসন নিয়ে জোট জটিলতা তৈরি হয়েছিল অর্থাৎ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ, সেই দুই আসনে প্রার্থী যথাক্রমে কংগ্রেসের দীপা দাসমুন্সি ও আবু হেনা। এর পাশাপাশি মালদা উত্তর থেকে কংগ্রেস প্রার্থী এসা খান চৌধুরী। যদিও জোট নিয়ে বিমান বসু জানিয়েছেন, " এখনও জোটের সম্ভাবনা আছে রাজ্যে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.