Header Ads

বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে: কেন্দ্রীয় মন্ত্রী

নজরবন্দি ব্যুরো: গতকাল বর্ধমান শহরের টাউন হলে বুদ্ধিজীবী এবং শিক্ষকদের এক আলোচনা সভায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল সহ পার্শ্ব শিক্ষক, SSK, MSK, শিক্ষা বন্ধু, ভোকেশনাল শিক্ষকদের বেতন বৈষম্য এবং সপ্তম পে-কমিশনের দাবিকে ন্যায্য বলে ঘোষণা করেন।
বর্ধমান সদর জেলা বিজেপি আয়োজিত বুদ্ধিজীবীদের এই আলোচনা সভায় প্রকাশ জাভরেকর ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস এবং আরও অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।
 এই সভায় বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাসের নেতৃত্বে প্রায় ৫০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন এবং দীপল বাবুর নির্দেশে প্রাথমিক সহ সমস্ত ধরনের শিক্ষকদের দাবিপত্র কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবিপত্র তুলে দেন বিজেপি সেলের প্রাথমিক শাখার কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ এবং বুদ্ধদেব মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট ভাষায় ঘোষণা করেন পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবি ন্যায়সঙ্গত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যায় ভাবে প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল থেকে বঞ্চিত করছেন। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.