৭ মার্চ ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেবে আদালত! তাকিয়ে সরকারি কর্মচারীরা
নজরবন্দি ব্যুরো: রাজ্যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ অনেক দিনের। একটাই অভিযোগ তাদের প্রাপ্য ডিএ দিচ্ছেনা রাজ্য সরকার। এর পাশাপাশি তারা চায় কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।
এই ডিএ-র দাবিতে বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে রাজ্য সরকারী কর্মচারীদের। কাজের কাজ কিছুই হয় নি। বাধ্য হয়ে আদালতে যেতে হয়েছে সরকারি কর্মচারীদের।
ডিএ নিয়ে রাজ্য সরকার কে রিভিউ পিটিশন করেছে সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট রায় দেবে আগামী ৭ মার্চ।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশীষ কর গুপ্তের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলো ডিএ রাজ্য কর্মীদের অধিকার। এই ডিএ দয়ার দান নয়। রাজ্যে কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রাপ্য কিনা তা বিচার করবে রাজ্য সরকারের প্রশাসনিক ট্রাইবুনাল ,তার পরেই রিভিউ পিটিশন করে রাজ্য সরকার।

No comments