আবার এক সাথে অভিষেক-ঐশ্বর্যা। কার ছবিতে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ শেষ এক সাথে দেখা গিয়েছিল মনিরাত্নামের রাবন ছবিতে। তারপর আর এক সাথে কাজ করেননি অভিষেক-ঐশ্বর্যা। মাঝে অনুরাগ কাশ্যপের প্রোডাকশনের ‘গুলাব জামুন’-এ সে সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সে ছবিতে অভিনয় করছেন না দম্পতি।
কিন্তু সঞ্জয় লীলা বনশালির হাত ধরে ফের সেই সম্ভাবনা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। কবি সাহির লুধিয়ানভির বায়োপিক তৈরি করছেন সঞ্জয়। কিন্তু তার কাস্ট নিয়ে বহুদিন ধরে জল্পনা ছিল। শোনা যাচ্ছে, এই ছবিতেই জুটি বাঁধবেন অভিষেক-ঐশ্বর্যা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। তবে ঐশ্বর্যা জানিয়েছেন, খুব ইন্টারেস্টিং প্রজেক্ট শুরু করতে চলেছেন। স্ক্রিপ্ট তাঁর এবং অভিষেকের ভাল লেগেছে।

No comments