মার্কিন প্রেসিডেন্টের কারণে আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারত!
নজরবন্দি ব্যুরোঃ হঠাত্ মার্কিন প্রেসিডেন্টের মত পরিবর্তন। যার জন্য আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে ভারত বড়সড় ধাক্কা খেতে চলেছে। ভারতকে দেওয়া অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করতে চলেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসে চিঠি লিখে একথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, 'এতদিন ভারত আমেরিকার জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের মধ্যে ছিল। এবার সেটি প্রত্যাহার করা হচ্ছে।' সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর মোটামুটিভাবে ভারতের পাশেই ছিল আমেরিকা। এরই মধ্যে হঠাত্, ট্রাম্পের এই সিদ্ধান্তে হতচকিত কূটনৈতিক মহল। জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের মধ্যে থাকায়, আমেরিকার মাটিতে বাণিজ্যে বিশেষ সুবিধা পেত ভারত।
এই সুবিধা প্রত্যাহারের ফলে, আমেরিকার মাটিতে ভারতীয় পণ্যে আর অতিরিক্ত কর ছাড় দেওয়া হবে না। এতদিন মার্কিন মুলুকে একাধিক ভারতীয় পণ্য কার্যত বিনা শুল্পে প্রবেশ করতে পারত। বছরে আনুমানিক ৫৬০ লক্ষ ডলারের ভারতীয় পণ্য বিনা শুল্কে মার্কিন মুলুকে প্রবেশ করতে পারত।

No comments