Header Ads

দেশাত্মবোধ জাগিয়ে তুলতে নতুন নির্দেশিকা এয়ার ইন্ডিয়ার।

নজরবন্দি ব্যুরোঃ নতুন নিয়ম শুরু হছে এয়ার ইন্ডিয়ায়। কি সেই নিয়ম? বিমানের মধ্যে যে কোনও ঘোষণার পরেই বিমানসেবিকা থেকে শুরু করে বিমানকর্মী, সবাইকে 'জয় হিন্দ' বলার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। এবার থেকে তাই করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এই নির্দেশিকা, নাকি এখানেও রয়েছে রাজনৈতিক কৌশল?‌ উত্তর যাইহোক, আপাতত যে কোনও ঘোষণার পরই বলতে হবে জয় হিন্দ।এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনস অমিতাভ সিং বলেন, '‌নির্দেশিকা জারির পর থেকেই প্রত্যেকটা ঘোষণার পর বিমানকর্মীদের এক সেকেন্ড থেমে তারপর যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.