Header Ads

দুই সপ্তাহের মধ্যে রাজীব কুমারকে নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

নজরবন্দি ব্যুরোঃ রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে ডেকে পাঠানো হল সিবিআই-এর দুই তদন্তকারী অফিসারকে। সিবিআই ডিরেক্টর ঋষিকুমার শুক্লা এই তলব করেছেন বলে জানা গিয়েছে। দুই সপ্তাহের মধ্যে রাজীব কুমারকে নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

রাজীব কুমারকে নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানির সময়, রাজীব কুমারকে সারদা মামলায় প্রমাণ লোপাট ও তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করেছিল সিবিআই। সেই সময় রিপোর্ট চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। অভিযোগের স্বপক্ষে দুই সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৬ মার্চ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.