সিপিআই(এম) পার্টি অফিসে হামলা!
নজরবন্দি ব্যুরো: আবার হামলা সিপিআই(এম)-এর পার্টি অফিসে। এই হামলা চালানো হয় কসবায় সিপিআই(এম)-এর পার্টি অফিসে। ভাঙচুরও চালানো হয় বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থল অ্যাক্রোপলিস মলের পিছনে। ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআই(এম) নেতৃত্ব। অভিযোগের তির শাসক দলের দিকে।
অ্যাক্রোপলিস মলের পিছনে রাজডাঙা নবপল্লিতে সিপিআই(এম)-এর হালতু এরিয়া কমিটির অফিস।
এখানে গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইট-পাথরের আঘাতে সবকটি জানালা ভেঙে দেওয়া হয়েছে। অফিসের চালের ওপরেও ইট ফেলা হয়। অফিসের সামনে থাকা শহিদ বেদি এবং পাশের একটি বাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।

No comments