Header Ads

ব্যবসার জন্য ভাতা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: আজ আড়ুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। রাজ্যের মধ্যে এটি প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে।

এদিন এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন,  ‘‘দেশে দু-কোটি মানুষ কাজ হারিয়েছে।
সেই সময় বাংলায় ৪০ % বেকারত্ব কমিয়ে দিয়েছি। বাংলার এই কর্মসংস্থানের হিসাব পার্লামেন্টে রেকর্ড করা আছে। আমরা কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।’’  তিনি আরও বলেন, ‘‘বাংলার কর্মসংস্থান বাড়াতে বেকার যুবকদের ১ লক্ষ টাকা করে ভাতার ব্যবস্থা করা হবে।
যাতে তাঁরা ব্যবসা করতে পারেন।"  তিনি বলেন , MSME-র মাধ্যমে বছরে এককালীন ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার হবে। এই অনুদান পেয়ে বাংলার কর্ম-প্রার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.