Header Ads

কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট পাকা!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের এখনও দিন ঘোষণা হয় নি। তার আগেই কর্ণাটকে কংগ্রেস ও জনতা দল ইউনাইটেড নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত। জেডিএস নেতা এইচডি দেবগৌড়া জানালেন তাঁরা ১০টি আসনে লড়াই করবেন এবারের লোকসভা নির্বাচনে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পরে এই সিদ্ধান্ত জানান দেবগৌড়া।
দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে দুজনের কথা হয়। তারপরই দেবগৌড়া বলেন, আমরা দশটি আসনে লড়ছি লোকসভাতে। তবে রাহুলজী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে কোন দশ আসনে দেবগৌড়ার দল জেডিএস কর্ণাটকে লোকসভা নির্বাচনে লড়বে তা তিনি উল্লেখ করেননি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.