Header Ads

পুরুলিয়ায় গড়ে তোলা হবে বিমানবন্দর, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ বুধবার হাওড়ার ডোমজুড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন, আরও একটা নতুন বিমানবন্দর পাবে বাংলা। পুরুলিয়ায় গড়ে তোলা হবে ওই বিমানবন্দর। পরীক্ষামূলক হেলিকপ্টার উড়িয়ে সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মালদহ, কোচবিহার, বালুরঘাট এবং অণ্ডালে নতুন বিমানবন্দর চালু হয়েছে।

এমনকী রাজ্যে ৩০টি হেলিপ্যাড চালু হয়েছে। একইভাবে পুরুলিয়াতে বিমানবন্দর গড়ে তোলা হবে।উল্লেখ্য, পুরুলিয়া-বরাকর রাস্তার পুরুলিয়ার মফফসল থানার ছররায় রয়েছে এক পরিত্যক্ত বিমানবন্দর। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জ্বালানি ভরতে ওঠানামা করত বিমান। সেটাই এবার নতুন করে তৈরি করবে সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.