Header Ads

অনশনের আজ সপ্তম দিনে অসুস্থ আরও ৩ জন!

নজরবন্দি ব্যুরো: অনশনের আজ সপ্তম দিন। হবু শিক্ষকদের দাবি তাদের প্রস্তাব মানতে হবে কমিশনকে।
আর তা না হলেও এই অনশন চলতে থাকবে। যদিও গত কাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আলোচনা করেও কোনও সমাধান-সূত্র মেলেনি। আর তাই অনশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় অনশন-কারী হবু শিক্ষকরা। অনশন-কারী চাকরি-প্রার্থীদের ৩ জন আজ আবার অসুস্থ হয়ে পড়েন।

তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
অনশন-কারীদের অভিযোগ, মাথার উপর পুলিশ কোনও ছাউনি টাঙাতে দিচ্ছে না। কাছের একমাত্র শৌচালয়টি রাত ৯টায় বন্ধ হয়ে যায়। এতে সমস্যায় অনশন-কারী SSC চাকরি-প্রার্থীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.