Header Ads

চূড়ান্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিআই(এম) এর জোট ফর্মুলা!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিআই(এম) এর জোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে সেই সমস্যা বা বিতর্কের অবসান হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ফর্মুলা চূড়ান্ত করল সিপিআই(এম)। রাজ্য কমিটির সিদ্ধান্তেই মেনে নিলো কেন্দ্রীয় কমিটি।
জানা গিয়েছে, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিপিআই(এম) এর জেতা আসনগুলো কোন পরিস্থিতিতেই কংগ্রেসকে ছাড়া হবে না। ফলে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের আসন দুটি কংগ্রেসকে ছাড়ছে না সিপিআই(এম)। অপরদিকে, কংগ্রেসের জেতা আসনেও সিপিআই(এম) প্রার্থী দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে কোন আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে চূড়ান্ত করে ফেলেছে সিপিআই(এম)।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.