চালু হল দেশের প্রথম মনোরেল যাত্রা।
নজরবন্দি ব্যুরোঃ দেশে সর্ব প্রথম মনোরেল চালু হয়ে গেল। ১৯.৫৪ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মনোরেলের বৃত্ত পূর্ণ হল বাণিজ্য নগরীতে। রবিবার মুম্বইয়ে ১১.২৮ কিলোমিটার মনোরেলের সূচণা করেন মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। আর তার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল মনোরেল চক্র। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে ৮.২৬ কিলোমিটার দীর্ঘ মনোরেল প্রকল্পের সূচণা হয়েছিল।
প্রথম পর্যায়ে জয়রাইড হিসেবেই চলছিল মনোরেল। কিন্তু এখন আর জয়রাইড নয় একেবারে শহরের আর পাঁচটি পরিবহণের মতোই মনোরেল চালানো হবে বলে জানানো হয়েছে। এই মনোরেল বাণিজ্যিক ভাবে চালু হওয়ার কারণে যাত্রী সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে ৩০ লাখে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

No comments