তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে অফিসে হামলা । খিদিরপুর অঞ্চলে
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের শামিমা রেহান খান। খিদিরপুর অঞ্চলের একটি অংশ এই ৭৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় কাউন্সিলরের দাবি, রাতে ওয়ার্ডে অফিসে বসে কাজ করছিলেন তিনি। আচমকাই হুড়মুড়িয়ে অফিসে ঢুকে পড়ে স্থানীয় কংগ্রেস কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই কাউন্সিলরকে তারা মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এমনকী, শাসকদলের মহিলা কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকিও দেওয়া হয়।
ঘটনার রীতমতো আতঙ্কিত ৭৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামিমা রেহান খান। ঘটনার দিন রাতেই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কাউন্সিলরকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেসের এক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই কংগ্রেস নেতা আবার দলের সংখ্যালঘু সেলের দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা বলে শোনা যাচ্ছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

No comments