Header Ads

রাফাল থাকলে পাকিস্তানকে আরও কড়া জবাব দেওয়া যেত! ঘুরিয়ে রাহুলকে কটাক্ষ মোদীর।

নজরবন্দি ব্যুরো: রাফাল কেনা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। যদিও আদালতের রায়ের পরে এই বিতর্কের সাময়িক সমাধান হয়েছে।
এবার সেই রাফাল অস্ত্রে রাহুল গান্ধীকে পাল্টা চাপে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাফাল থাকলে পাকিস্তানকে আরও কড়া জবাব দিতে পারত বায়ুসেনা।
এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। যে রাফালকে ইস্যু করে মোদীকে উঠতে বসতে খোঁচা দিচ্ছেন রাহুল গান্ধী, ভোটের ময়দানে সেই রাফালই এখন মোদীর বড় অস্ত্র। তিনি বলেন, সাধারণ বুদ্ধি প্রয়োগ করলেই বোঝা যায়, এয়ার স্ট্রাইকের সময় রাফাল হাতে থাকলে  পাকিস্তানকে আরও কড়া জবাব দেওয়া যেতো।

রাফাল নিয়ে এমন মন্তব্য এর আগেও করেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কটাক্ষ করে টুইটে লেখেন, প্রধানমন্ত্রী আপনার লজ্জা হওয়া উচিত। ৩০ হাজার কোটি টাকা চুরি করে আপনার বন্ধু অনিল অম্বানিকে দিয়েছেন। রাফাল ভারতে সময় মতো না আসার দায় আপনার।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.