Header Ads

অভিনন্দন বর্তমানকে 'অভিনন্দন'-বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: টানা তিনদিন পাকিস্তানের মাটিতে 'বন্দি'  ছিলেন ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। এবার ওই কমান্ডারকে ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরলেন দেশে।
দেশের মাটিতে পা দেওয়ার মুহূর্তে অভিনন্দনকে অভিনন্দন-বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীর সেনানী অভিনন্দনের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন স্বাগত অভিনন্দন বর্তমান, স্বাগত। তোমায় তোমার ঘরে স্বাগত।

প্রায় তিন দিন ঠাণ্ডা লড়াই শেষে ভারতের বীর 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনতে সমর্থ হল ভারত। উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পা রাখেন।
দেশের ফেরার পরই অভিনন্দনের বন্যায় ভেসে যান অভিনন্দন। তাঁকে স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.