দেশের বর্তমান পরিস্থিতিতে নাম না করে বিরোধীদের এক হাত নিলেন মোদী।
নজরবন্দি ব্যুরোঃ ওয়াঘার ভারত-পাক সীমান্তে যখন বীর সৈনিক অভিনন্দন বর্তমানের ঘরে ফেরা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে, তখন কন্যাকুমারী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একহাত নিলেন বিরোধী নেতাদের। মোদী বলেন, তাঁরা একই ব্যক্তি, যাঁদের বক্তব্য পাকিস্তানের সংসদে এবং পাকিস্তানের রেডিওতে উদ্ধৃত করা হচ্ছে। আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই- আপনারা কি আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করেন?
নাকি তাঁদের সন্দেহ করেন? এই মর্মে তিনি দেশের বিরোধী এক শ্রেণির নেতাদের এক হাত নেন। তিনি নাম না করেই তাঁদের কাঠগড়া তোলেন। তিনি আরও বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল ভারতকে ঘৃণা করতে শুরু করেছে। আশ্চর্য যে, যখন সমগ্র জাতি আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে, তাঁরা সশস্ত্র বাহিনীকে সন্দেহ করে চলেছে। সারা বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইকে সন্দেহ করছে।উল্লেখ্য, উরি হামলার পর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সার্জিক্যাল স্ট্রাইকের পর সমালোচনা শুরু হয়েছিল। সেই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনাদের বীরত্ব নিয়ে গর্বিত হলেও, নরেন্দ্র মোদীর ভূমিকার কঠোর সমালোচনা করেন বিরোধীরা। মেহবুবা মুফতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই মোদীকে একহাত নেন। এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী।

No comments