Header Ads

'ইমরান খান আসলে পাক সেনাদের টেপ রেকর্ডার'‌ : সুব্রহ্মণ্যম স্বামী

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আসলে পাক সেনাদের '‌টেপ রেকর্ডার'‌। কটাক্ষ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা জানান, ইমরান খান সেটাই বলেন যেটা সেনারা তাঁকে বলতে বলেন। তাই ইমরানের সঙ্গে কথা না বলে বরং পাক সেনার সঙ্গেই আলোচনা করুক ভারত।

 ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতা বলেন, 'ইসলামাবাদ মোটেও কোনও সৌজন্যবোধ দেখায়নি। তারা এটা করতে বাধ্য হয়েছে কারণ সৌদি আরব ক্রমাগত পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছিল। আমাদের পাইলট ভারতীয় বিমান নিয়ে তাদের মাটিতে পড়ে যায়, ‌তাই রাষ্ট্রপুঞ্জের চুক্তি অনুযায়ী উইং কম্যান্ডারকে মুক্তি দিতে পাকিস্তান বাধ্য।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.