অবশেষে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের দাবী মেনেই অবশেষে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাক সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে তাঁর এক প্রস্থ মেডিক্যাল চেকআপ হয়। পাক রেঞ্জার্স-এর ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনকে।
বুধবার পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন। প্যারাসুটে অক্ষত অবস্থায় নীচে নামেন উইং কমান্ডার। আটক অভিনন্দনতে ব্যবহার করে ভারতের সঙ্গে দর কষাকষি করার চেষ্টা করেছিল ইসলামাবাদ। কিন্তু নয়াদিল্লি স্পষ্ট জানায়, কোনওরকম শর্ত দেওয়া চলবে না।
জেনেভা চুক্তি মেনে মুক্তি দিতে হবে যুদ্ধবিমান চালককে।এরসঙ্গে বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক চাপও তৈরি করে ভারত। একইসঙ্গে নয়াদিল্লি প্রমাণ তুলে দেখিয়ে দেয়, ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানি এফ-১৬। আর তাতে পাকিস্তান চলে যায় আরও ব্যাকফুটে। কোণঠাসা হয়ে বৃহস্পতিবার পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ইমরান খান ঘোষণা করতে বাধ্য হন, শান্তির লক্ষ্যে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেবে পাকিস্তান।

No comments