পুনরায় দেশ রক্ষার কাজে যোগ দিতে চলেছেন অভিনন্দন বর্তমান।
নজরবন্দি ব্যুরোঃ চার সপ্তাহের ছুটি থাকলেও মাত্র ১২ দিনের মাথায় নিজের কর্মস্থল শ্রীনগরে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। চেন্নাইয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর বদলে দেশের কাজে নিজেকে নিয়জিত করলেন তিনি। যদিও একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। তারপর সেই রিপোর্ট দেখে ভারতীয় বায়ুসেনার শীর্ষকর্তারা সিদ্ধান্ত নেবেন, অভিনন্দনকে তাঁর পুরনো জায়গা ফিরিয়ে দেওয়া হবে কি না।
পুলওয়ামা হামলায় শহিদ হন মোট ৪৯ জন জওয়ান। বদলা নিতে ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে থাকা জইশ ঘাঁটিতে বিমান হামলা করে ভারতীয় বায়ুসেনা।আর তার ঠিক পরেরদিনই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান।
তাদের তাড়া করতে গিয়ে একটিকে গুলি করে ধ্বংসের পর পাক-অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ বিমান। এরপরই পাকিস্তানের সেনার হাতে আটক হন ওই বিমানটির পাইলট অভিনন্দকে আটক করে পাকিস্তান। যদিও আতকের ৭২ ঘণ্টার মধ্যে তিনি দেশে ফেরেন।

No comments