Header Ads

গত কাল অভিযোগ-পত্র জমা দিতে পারলেন না অনশনকারী হবু শিক্ষকরা!

নজরবন্দি ব্যুরো: নিয়োগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এই রাজ্যের ৪০০ বেশি হবু শিক্ষক। আর অনশন-কারী হবু শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য পাঁচ সদস্য নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কমিটি গড়ে দিয়েছেন।
তার দু’দিনের মধ্যে কমিটির কাছে নথি-সহ অভিযোগ-পত্র জমা করবেন বলে জানিয়েছিলেন অশন-কারীরা। মঙ্গলবারে  তাদের অভিযোগ পত্র জমা দিতে পারলেন না তাঁরা।

শিক্ষামন্ত্রীর পাঁচ সদস্যের কমিটিতে আছেন স্কুল সার্ভিস কমিশনের  চেয়ারম্যান সৌমিত্র সরকার।
মঙ্গলবার তিনি বলেন, ‘‘স্কুলশিক্ষা দফতরের সচিব মণীশ জৈন-সহ আমরা পাঁচ সদস্য সোমবার বিকেল ৪টে পর্যন্ত অপেক্ষায় ছিলাম। এ দিনও বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওঁদের (অনশন-কারীদের প্রতিনিধি) জন্য অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেননি।’’
এই প্রসঙ্গে অনশন-কারীদের প্রতিনিধিদলের তরফে তানিয়া শেঠ বলেন, ‘‘সব কাগজপত্র গুছিয়ে নিয়ে আমাদের বিকাশ ভবনে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। বিকেল ৪টে নাগাদ বিকাশ ভবনে পৌঁছই। ওখানে পৌঁছে দেখি, এসএসসি-র চেয়ারম্যান চলে গিয়েছেন। তাই আমরা আর অভিযোগ পত্র জমা দিইনি। বুধবার বেলা ১টায় বিকাশ ভবনে গিয়ে অভিযোগ জমা দেব।’’ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.