Header Ads

তৃণমূলকে আক্রমণ করে ৩০০ কোটির গল্প প্রকাশ্যে আনলেন সৌমিত্র খাঁ!

নজরবন্দি ব্যুরো: আদালতের নির্দেশে এখনও বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে পা রাখতে পারবে না  বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কিন্তু বিজেপির হয়ে শুর চড়াতে শুরু করে দিলেন তিনি।
মঙ্গলবার গলসীর কয়েকটি অঞ্চলে নির্বাচনী প্রচারে আসেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রচারের প্রথম থেকেই তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করলেন এই বিজেপি নেতা।
এদিন তিনি বলেন, তিনি নিজে একজন সাংসদ হয়ে ৩০০ কোটি টাকার মালিক হতে পারেননি। অথচ বৌমারা কি করে ৩০০ কোটি টাকার মালিক! এই রাজ্যের মানুষ এর জবাব চায়। ভোটের প্রচারে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে গেলেন সৌমিত্র খাঁ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ২ কেজি সোনা নিয়ে দমদম বিমানবন্দরে আসা নিয়ে গোটা রাজনৈতিক মহল তোলপাড়, সেই সময় সৌমিত্র খাঁয়ের তোপ, একটা পরিবার কোটি কোটি টাকার মালিক হবে আর বাংলার মানুষ তা মেনে নেবে? এটা কখনই হবে না।
জেতার ব্যাপারে পরিপূর্ণ আশাবাদী সদ্য তৃণমূল ত্যাগী সৌমিত্র খাঁ। তিনি  জানিয়েছেন, গোটা দেশ জুড়ে মোদী ঝড় চলছে। বাংলায় এর ব্যাপক প্রভাব পড়বে। আর সেই ঝড়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে চলে যাবে বলে মনে করেন তৃণমূলের এই প্রাক্তন নেতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.