বিরোধীদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নোটিস গেল মোদীর বায়োপিক তৈরি করা প্রযোজকদের কাছে।
নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে জানায় যে এ বছরের লোকসভা নির্বাচন চলাকালীনই মোদিকে নিয়ে এই বায়োপিক মুক্তি পাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই ছবিটি তৈরি করানো হয়েছে। গত সপ্তাহেই ছবিটির ট্রেলার মুক্তি পায়। যেখানে নরেন্দ্র মোদির চরিত্রে দেখা গিয়েছে বিবেক ওবেরয়কে।
এই অভিযোগের পরই নির্বাচন কমিশন নোটিস পাঠায় ছবির প্রযোজকদের। ছবিতে প্রযোজনা করেছিলেন সুরেশ ওবেরয়, সন্দীপ সিং, আনন্দ পণ্ডিত এবং আচার্য মণিশ। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু পরে তারিখ বদলে তা ১২ এপ্রিল করা হয়। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট শুরু ১১ এপ্রিল। ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় বিজেপিকে।

No comments