সোনা কাণ্ড নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? পড়ুন
নজরবন্দি ব্যুরো: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী বিমানবন্দরে দু-কেজি সোনা নিয়ে ধরা পড়েছে, এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। যা নিয়ে প্রথমে সাংবাদিক সম্মেলন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে নালিশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু এতদিন পর্যন্ত এই বিতর্কিত ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এদিন নবান্ন থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হয় এই সোনা সংক্রান্ত বিষয় নিয়ে। তার একটাই উত্তর দেন মুখ্যমন্ত্রী।
তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, "এ ব্যাপারে রোজ রোজ আমাকে প্রশ্ন করবেন না। বিষয়টি নিয়ে আমি একেবারেই অবগত নই।"
উল্লেখ্য, সম্প্রতি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা নারুলার সঙ্গে শুল্ক দফতরের অফিসারদের বচসা বাধে বলে অভিযোগ। তার পর এই রাজ্যের বিরোধী নেতাদের একাংশ, এবং কিছু সংবাদমাধ্যম দাবি করে, তাঁর কাছে বেআইনি সোনা ছিল।

No comments