Header Ads

সব্যসাচী বিজেপিতে আছে! সরাসরি জানালেন মুকুল রায়

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দিন ঘোষণার আগে থেকে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দানের খবর নিয়ে তীব্র জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। কখনও গভীর রাতে মুকুল রায়ের সঙ্গে এক টেবিলে বসে লুচি-তরকারি খাওয়ার খবর, আবার কখনও দিলীপ ঘোষের সঙ্গে গোপন বৈঠক। এরই মধ্যে দোলের দিল সব্যসাচীর করা কিছু মন্তব্য বিজেপি যোগের জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।
ফলে একদিকে যখন ক্রমশ গেরুয়া শিবিরে যোগ দেবার জল্পনার পারদ বাড়ছে তখন বিধাননগরের মেয়রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর মন্তব্য সব্যসাচীর বিজেপি যোগের জল্পনাকে নয়া মাত্রা দিয়েছে। মুকুল রায়ের দাবি , সব্যসাচী দত্ত বিজেপির সঙ্গেই রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, "সব্যসাচী আমাদের সাথে। গণতন্ত্রের পক্ষে। ভারতবর্ষের পক্ষে আছে। উন্নয়নের সঙ্গে আছে”। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি মুকুল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.