অকল্যান্ডেও ব্যাটিং ব্যর্থতা ডোবালো ভারতের মহিলা দলকে।
নজরবন্দি ব্যুরোঃ অকল্যান্ডে টি-২০ ম্যাচেও ফের একবার ব্যাটিং ব্যর্থতা ডোবালো ভারত মহিলা দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে।
তবুও ভারতীয় বোলারদের দাপটে ১৩৬ রানের সহজ লক্ষ্যে পৌঁছে একেবারে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হল কিউইদের। সুজি বেটস করলেন ৫২ বলে ৬২। ভারতের হয়ে রান পেলেন জেমিমা ৭২ ও স্মৃতি ৩২। হোয়াইট ফার্নসদের হয়ে ১৭ রানে ২টি উইকেট নেন রোজমেরি মায়ের। একটি করে উইকেট নিয়েছেন ডিভাইন, কের ও ক্যাসপারেক।

No comments