Header Ads

মোদী আসার আগে 'গো ব্যাক মোদী' পোস্টার জলপাইগুড়িতে।

নজরবন্দি ব্যুরোঃ আজ জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন। সেই উপলক্ষে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর আসার আগেই জলপাইগুড়িতে দেখা গেল 'গো ব্যাক মোদী' পোস্টার।

জলপাইগুড়ি ডাকবাংলোতে তৈরি হয়েছে অস্থায়ী সার্কিট বেঞ্চ। এতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা। ২০১৮ র অগাস্টে তা উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের তরফে বিভিন্ন কারণ দেখিয়ে সেই উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। আজ সেই সার্কিট বেঞ্চ উদ্বোধনে আসছেন মোদী। এদিকে তাঁর আসার আগে জলপাইগুড়িতে দেখা গেল 'গো ব্যাক মোদী' পোস্টার। যদিও তৃণমূলের তরফে দাবি, এ কাজ সাধারণ মানুষের। তারা এই ঘটনাকে মানতে না পেরেই এই পোস্টার লাগিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.