Header Ads

অ্যালোভেরা শুধু রুপচর্যায় নয়, রোগ প্রতিরোধ করতেও এর জুড়ি মেলা ভার।

নজরবন্দি ব্যুরোঃ অ্যালোভেরা,বহুগুণী এই পাতাটি শুধুমাত্র রূপ বা চুল পরিচর্যায় ব্যবহার হয় না, এর ঔষধি গুণাবলিও অনেক
বহু রোগের সমাধান করে এই একটি পাতা। তাহলে আসুন দেখেনি কি কি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতা।

 ১। মুখের দুর্গন্ধ দূর করতে ২০১৪ সালে এক গবেষণায় দেখা গেছে অ্যালোভেরা জেল মাউথ ওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এতে ভিটামিন সি আছে যা মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্তপাত বন্ধ করে দিয়ে থাকে। এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

 ২। ডায়াবেটিস প্রতিরোধে অ্যালোভেরা রক্তে সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। থাইল্যান্ডে এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন দুই টেবিল চামচ অ্যালোভেরা জুস রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করে থাকে।

 ৩। ক্যান্সার প্রতিরোধে নতুন গবেষণা অনুসারে অ্যালো- ইমোডিন নামক উপাদান অ্যালোভেরা জেলে রয়েছে যা স্তন ক্যান্সার ছড়ানো রোধ করে থাকে। অন্যান্য ক্যান্সার প্রতিরোধেও অ্যালোভেরা জেল বেশ কার্যকরী।

 ৪। ওজন কমাতে অ্যালোভেরা জেলে ম্যাগনেশিয়াম, কপার, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম আরও অনেক মিনারেল রয়েছে যা ওজন হ্রাস করতে সাহায্য করে থাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.