Header Ads

আবার রাজ্যে প্রহৃত শিক্ষক। নৈরাজ্যের বিরুদ্ধে সরব WBCUTA।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষাব্যবস্থার চরম অরাজকতার চিত্র প্রকাশ্যে এসেছে আগেও। শিক্ষক নিগ্রহের মত ঘৃণ্য ঘটনা ঘটেছে বর্তমান সরকারের আমলে। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের অধ্যাপক হিমাদ্রি গুহঠাকুরতা। বৃহস্পতিবার কলজে থেকে বাড়ি ফেরার সময় কিছু মুখ ঢাকা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি তার ওপর আক্রমণ করে। বেধড়ক মারধোর করা হয় তাকে। প্রসঙ্গত, ওই কলেজে প্রশাসনিক স্তরে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা চলছে। এর আগেও এই কলেজে শিক্ষক প্রহারের ঘটনা ঘটেছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন WBCUTA র মুর্শিদাবাদ জেলা কমিটি। জেলার শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতা তন্ময় ঘোষ এরকম ন্যাক্কারজনক ঘটনার সমালোচনা করে বলেন, "রাজ্যের সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এমন নৈরাজ্য চলছে। জিয়াগঞ্জ কলেজ তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো। এই ঘটনার শীঘ্র তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।" পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় সমিতির তরফে জানানো হয়েছে, দোষীদের দ্রুত সাজার ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.