মোদীকে চোর বলে আক্রমণ করলেন রাহুল গান্ধী!
নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে আবারও রাফালে ইস্যুকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইংরেজি দৈনিক দি হিন্দুতে ফাঁস হওয়া একটি গোপন নথিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলে আক্রমণ করলেন তিনি। অভিযোগ করলেন, প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে রাফালে যুদ্ধবিমান কেনার জন্য সমান্তরাল দরাদরি চালিয়েছেন মোদী।
বায়ু সেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদী নিজে।
এর পরে তিনি অভিযোগ করেন, সেই ৩০ হাজার কোটি টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে। পাশাপাশি, আবারও কংগ্রেস সভাপতি দাবি জানালেন, রাফালে ইস্যুতে সংসদীয় কমিটির তদন্ত হওয়া দরকার আছে। রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে সংবাদপত্র দি হিন্দু।

No comments