Header Ads

সরস্বতী পুজোর আনন্দে বাধ সাধতে পারে অকাল-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

নজরবন্দি ব্যুরোঃ কনকনে শীতের রেশ আর নেই রাজ্যে। একটু একটু করে উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এরই মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হতে পারে সরস্বতী পুজোর দিন।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শেষে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।এদিকে রবিবার সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। অথচ সেই দিনেই আকাশে কালো মেঘ আর বৃষ্টির ভ্রুকুটি ভাবিয়ে তুলেছে তরুন প্রজন্মকে। পুজোর দিনের ঘোরাঘুরিতে বাধা সৃষ্টি করবে না তো অসময়ের বৃষ্টি? চিন্তা এখন সেটাই!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.