Header Ads

রাজীব কুমার কে জেরা করতে শহরে পা রাখল সিবিআই এর স্পেশাল স্কোয়াড।

নজরবন্দি ব্যুরোঃ কোলকাতার পিসি রাজীব কুমার কে জেরা করতে সিবিআই যে কোমর বেঁধে নেমে পরেছেন তাঁর প্রমাণ মিলল আজ। কারণ আজ শুক্রবার সকালে শহরে এসে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল। সকাল সাড়ে ন’টা নাগাদ দিল্লি থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের ওই বিশেষ দল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে তাঁরা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন।

 কিন্তু কারা থাকবেন জেরার জন্য? সূত্রের খবর, এই দলে থাকা আধিকারিকদের কয়েক জন শিলংয়ে যাবেন রাজীব কুমারকে জেরা করতে। ওই দলে রয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক, তিন জন অতিরিক্ত এসপি, তিন জন ডিএসপি এবং তিন জন ইনস্পেক্টর পদমর্যাদের অফিসার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.