Header Ads

শিক্ষক সমস্যা ভুলে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি ক্লাসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক ও শিক্ষা সংক্রান্ত সমস্যা রয়েছে। তবু সেসব কিছুর মধ্যেও এগিয়ে চলেছে বিভিন্ন শিক্ষক কার্যক্রম। এরকমই এক শিক্ষা সংক্রান্ত টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সংঘটিত হল বনকাটি প্রাইমারি স্কুলে।

সোমবার বাঁকুড়া কলেজ অফ নার্সিং থেকে প্রতিনিধিরা গিয়েছিলেন বনকাটি প্রাইমারি স্কুলে। ADHD এবং লার্নিং ডিসঅর্ডার বিষয়ক একটি টিচিং লার্নিং অ্যাক্টিভিটির আয়োজন করা হয় স্কুলে। উপস্থিত ছিলেন ওই স্কুল ও অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানটিকে সুষ্ঠু ভাবে সম্পন্ন হতে সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা। আর এই স্বতঃস্ফূর্ত শিক্ষক সহযোগিতায় মুগ্ধ বাঁকুড়া কলেজ অফ নার্সিং এর প্রতিনিধি শিক্ষকরা। তারা ধন্যবাদ জানিয়েছেন সাব ইনস্পেকটর অফ স্কুল(সদর নর্থ সার্কেল, বাঁকুড়া) এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.