Header Ads

রাজীব কুমারকে এখনই গ্রেফতার নয়!জানাল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ব্যুরো: রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে।
নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না। পরবর্তী শুনানি ২৮ তারিখ। শিলং, মেঘালয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে।

একই সঙ্গে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সশরীরে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে।
তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।

সারদা কাণ্ডের তদন্তে প্রমাণ নষ্ট করেছেন কলকাতার নগরপাল রাজীব কুমার। এ দিন সুপ্রিম কোর্টে সিবিআই-এর হয়ে এমনই অভিযোগ করলেন অ্যাটর্নি জেনারেল। পাল্টা রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেন, হেনস্থা করার জন্যই এফআইআর ছাড়া রাজীব কুমারকে হেনস্থা করা হচ্ছে।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.