Header Ads

আপারের ভেরিফিকেশন নিয়ে কি বলেছেন চেয়ারম্যান? পড়ুন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে প্রায় ২০১১ সালের পর থেকে। হবু শিক্ষকদের একাধিক অভিযোগ আছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। বার বার তারা এই শিক্ষক নিয়োগের পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩১ শে জানুয়ারি একাধিক দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজ্যের কয়েক হাজার আপার প্রাইমারীর পরীক্ষার্থীরা।
এই আন্দোলনের ফলে কি কিছুটা জট কাটল এই আপার প্রাইমারীর শিক্ষক নিয়োগে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী হবু শিক্ষক আমাদের প্রতিনিধিকে বলেন," আপারের নিয়োগ কবে হবে জানতে চাইলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রথমে নির্দিষ্ট দিন বা সময় বলতে চান নি।
তবে কিছুক্ষণ চুপ থাকার পরে চেয়ারম্যান জানিয়েছেন তৃতীয় সপ্তাহ থেকে যাতে ভেরিফিকেশন শুরু করা যায় তার জন্য চেষ্টা করছি। এর পরে নোটিশ কবে দেওয়া হবে জানতে চাইলে চেয়ারম্যান সাহেব বলেন, ১০ তারিখের মধ্যে।
তবে চেয়ারম্যানের এই প্রতিশ্রুতি এখনও বিশ্বাস করতে পারছেনা আপার প্রাইমারীর পরীক্ষার্থীরা। তাই আবার যে তারা আন্দোলনে নামতে চলেছেন তা তারা জানিয়ে দিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.