PRT চাই, সব বাঁধা দূরে সরিয়ে আগামীকাল শিক্ষকদের বিরাট মিছিল-সমাবেশ তিলোত্তমায়।
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক অসন্তোষের ঘটনা ক্রমবর্ধমান এরাজ্যে। পে-কমিশন, ডিএ, সমকাজে সম বেতন আর যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে একাধিকবার পথে নেমেছেন শিক্ষকরা। বিশেষ করে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা তথা পিআরটি স্কেল না পাওয়া নিয়ে সব থকে বেশি সুর চড়িয়েছে প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন UUPTWA। কিন্তু কিছুদিন আগেই সংগঠন জোর ধাক্কা খায় রাজ্য পুলিশের অসহযোগিতায়।
কোচবিহারের ঘোষিত সভা এবং মিছিলের কর্মসূচি শেষ পর্যন্ত প্রশাসনের অঙ্গুলিহেলনে বন্ধ করতে বাধ্য হন প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA-র কর্তা ব্যাক্তিরা। অনেক চেষ্টা করেও সেদিনের সভার অনুমতি মেলেনি, কারন শিক্ষক সমাবেশে অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিল পুলিশ!!
আর এবার শেষ পর্যন্ত অনুমতি মিলেছে মিছিল এবং সভা করার। আগামীকাল ছয় তারিখ বেলা ১১ টার সময় শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত এক বিশাল মিছিল হবে এবং তারপর রামলীলা ময়দানে ১১ টা ৩০মিনিট থেকে ৪টা পর্যন্ত এই সমাবেশ চলবে।
শিক্ষক সংগঠনের সহ-সভাপতি জানিয়েছেন এন্টালি থানায় দাঁড়িয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম "পুলিশের কাছে রিসিভ কপি না পেলে নড়ব না, তাতে যদি ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়াব"! শেষ পর্যন্ত পুলিশ রিসিভ কপি দিয়েছে বলে দাবী করা হয়েছে সংগঠনের তরফে।
আগামীকাল সমাবেশে উপস্থিত থাকবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজকর্মীগণ। যে কোনো অবস্থাতেই 'PRT' SCALE দাবি পূরণ না হওয়া পর্যন্ত UUPTWA ক্ষান্ত হবেনা বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সন্দীপ ঘোষ, সাধারণ সম্পাদিকা পৃথা বিশ্বাস এবং সহ-সভাপতি শান্তনু মন্ডল। অন্তত ২৫ হাজার শিক্ষক-শিক্ষিকা আগামীকালের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

No comments