Header Ads

বেতন বাড়ার সম্ভাবনা আদৌ কতটা? সরকারি কর্মীদের ফের হতাশ করলো রাজ্য বাজেট!

নজরবন্দি ব্যুরোঃ পেশ হল রাজ্য বাজেট। আর তারপরেই আবার হতাশ রাজ্যের সরকারি কর্মচারীরা। আশা জাগিয়েও বেতন বাড়ার সম্ভাবনা আবার বিশ বাঁও জলে চলে গেল।

পঞ্চদশ অর্থ কমিশন যখন রাজ্যে আসে সেই সময় বাড়তি বেতনের কথা বলা হয়েছিল। ২০১৯ সালের এপ্রিল মাস থেকেই সেই বেতন পাবেন সরকারি কর্মীরা, এমনটাই জানিয়েছিল অর্থ দপ্তর। কিন্তু রাজ্য বাজেট অন্য কথাই বললো বলে মনে করছেন কর্মীরা। বাজেটে বেতন পেনশন খাতে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে তাতে নতুন হারে বাড়তি বেতন দেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন অর্থ দপ্তরের কর্তারা।

যদিও রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, পে কমিশনের সাথে আলোচনা চলছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই বেতন কমিশনের তরফে একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে সেই 'উপযুক্ত' সময় কবে আসবে? অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মচারীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.