মমতা ধরনা দিচ্ছেন, অভিষেক কোথায়? প্রশ্ন তুললেন অধীর।
নজরবন্দি ব্যুরো: রাজীব কুমারকে সিবিআই যাতে না গ্রেফতার করে তার বিরোধিতা করে ধরনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রায় সব নেতারা ওই ধরনা মঞ্চে হাজির হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে দেখা যাচ্ছে না তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এ নিয়েই তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন, সিবিআই কাণ্ডে রাজীব কুমারকে নিয়ে এই টানাপড়েনের সময় কেন দেখা পাওয়া যাচ্ছে না অভিষেকের? অধীরের আরও দাবি, সিবিআই-এর এই তৎপরতার পরেই পুরুলিয়ায় নিজের সভাও বাতিল করে দিয়েছেন তৃণমূল নেতা অভিষেক।
আর এবার মমতার ধরনাকে কটাক্ষ করে অধীর বাবুর প্রশ্ন, ‘‘একদিকে শুনছি পুলিশ কমিশনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দেখছি বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো পুরুলিয়ার সভা বানচাল করে দিচ্ছেন।
তাঁকেও আতঙ্কে ভুগতে দেখছি। কারণটা কি এই যে সিবিআই তদন্ত যে জায়গায় পৌঁছেছে তাতে আগামী দিনে তৃণমূলের রাঘববোয়ালরা জেলে যাবে। সেই জন্যই কি সিবিআইকে বাধা? তাহলে কি দিদির ভাইপোর বিপদ বাড়ছে?"

No comments