Header Ads

আপার প্রাইমারির নিয়োগ নিয়ে কি বললেন চেয়ারম্যান? পড়ুন

নজরবন্দি ব্যুরো: অনস্পট বিজ্ঞপ্তির দাবিতে গতকাল বেলা ১২ টা নাগাদ আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করেন আপার প্রাইমারির পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
আপার প্রাইমারির নিয়োগ নিয়ে বিতর্ক চলছে অনেকদিন ধরে। কমিশনের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সমস্যা সমাধানের। কিন্তু কথা রাখেন নি তিনি। গতকালের আপারের পরীক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে বেশ বিরক্ত কমিশনের চেয়ারম্যান।
এর পর আপার প্রাইমারির নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন," আমি বলেছিলাম ২৯ তারিখ করছি। কিন্তু এখন পেরে উঠছি না। সব পোগ্রাম ঘেঁটে যাচ্ছে। এখনই আমি তো কোনও প্রতিশ্রুতি দিতে পারব না।
 এই রকম ঘেরাও করে রাখলে চেয়ারম্যান বলে দেবে কাল সব সমস্যার করে দেব? পারব না। আমার যতটা সম্ভব চেষ্টা চালাচ্ছি।" চেয়ারম্যানের এই বক্তব্যের পরে আপার প্রাইমারীর নিয়োগ আবারও প্রশ্নের মুখে। যদিও চেয়ারম্যানের এই বক্তব্যের পরে আপারের পরীক্ষার্থীরা জানিয়েছে, তার এই আন্দোলন চালিয়ে যাবেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.